নরসিংদীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

নরসিংদী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:১১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:২৫

নরসিংদীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

নরসিংদীতে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের শালিধা মধ্যপাড়া এলাকার একটি ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক লুৎফর রহমান জয়পুরহাট জেলার বাসিন্দা ও নরসিংদী পৌর শহর শালিধা এলাকার রবি মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওই শিশু চকলেট কেনার উদ্দেশে দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে শিশুর মা ও অন্যরা তাকে খুঁজতে বের হয়ে সড়কের পাশের একটি গোডাউনে চিৎকার শুনতে পায়। এসময় শিশুটিকে উদ্ধার করতে গেলে গোডাউনের সামনে দাঁড়ানো রাকিব, রনি ও রোকন নামে তিন বখাটে যুবক তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে স্থানীয়রা জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গোডাউনের ভেতর থেকে লুৎফর রহমানকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়। এক পর্যায়ে স্থানীয়রা আটক লুৎফর রহমানকে গণপিটুনি দেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ লুৎফর রহমানকে আটক করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিইসির পর গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি
সিইসির পর গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি
একা পুলিশের গাড়ি আটকে ভাইরাল রিহা
একা পুলিশের গাড়ি আটকে ভাইরাল রিহা
রাজস্ব বাড়াতে নতুন খাত চিহ্নিতের নির্দেশ, নৌপথে নিরাপত্তা জোরদারের তাগিদ
রাজস্ব বাড়াতে নতুন খাত চিহ্নিতের নির্দেশ, নৌপথে নিরাপত্তা জোরদারের তাগিদ
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত