জামদানি কারিগরকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারী জামদানি শাড়ি কারিগরকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ধর্ষণের শিকার ওই নারী মামলা দায়ের করেন। পরে দুপুরে পুলিশ অভিযুক্ত শাহিনকে গ্রেফতার করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাহিন কে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিষয়ে পুলিশ সূত্র জানায়, অভিযোগকারী ওই নারী (৩৫) দুই সন্তানের মা। তার স্বামী রূপগঞ্জের রূপসী এলাকার একটি জামদানি কারখানার শ্রমিক। তিনি সপ্তাহে দু’একদিন বাড়িতে আসতো। এ সুযোগে গত ১২ ডিসেম্বর রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শাহিন। এসময় ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে শাহিন পালিয়ে যায়। এ ঘটনায় গত ৬ দিন গ্রামবাসীর কাছে বিচার চায় ওই নারী। বিচার না পেয়ে বুধবার সকালে নিজেই বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ শাহিনকে গ্রেফতার করে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের