পদ্মায় ট্রলার ডুবিতে ৪ শ্রমিক নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৪আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৭:০১

পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযান চলছে রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর অন্তরমোড় এলাকায় একটি পাথর বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারের থাকা ১০ শ্রমিকের মধ্যে চারজন নিখোঁজ হন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও ডুবুরি দল।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ঘটনার ২৪ ঘণ্টা হলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় নিখোঁজরা হলেন সিরাজগঞ্জ জেলার রূপবাটি সনোশা গ্রামের আবুল সেখের ছেলে আব্দুল শেখ (২৬), শাহজাহান শেখের ছেলে নুর জামান শেখ (২৭), আমজাদ আলীর ছেলে আলামিন শেখ (২৫), আলতাফ শেখের ছেলে ফারুক প্রামাণিক (৩০)।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, শুক্রবার দুপুরে কাঠের তৈরি ট্রলারটি পাথর নিয়ে কাজীরহাট থেকে রাজবাড়ীর গোদার বাজার যাচ্ছিল। অন্তরমোড় এলাকায় পৌঁছালে নৌকার তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। এসময় ১০ জন শ্রমিকের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকিরা নিখোঁজ রয়েছেন।

সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে অভিযানে নামে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে শনিবার দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান চালানো হয়। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় অভিযান চালাতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম