আশুলিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

সাভার প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৪:২৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৪:২৮

আশুলিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ আশুলিয়ায় চতুর্থ শ্রেণির (১১) এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী এক বখাটে যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন শিশুর অভিভাবকরা। ধর্ষণের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান। তিনি জানান, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

শিশুর পরিবার জানায়, শিশুটি কিশোরগঞ্জ এলাকায় তার দাদির কাছে থাকতো। তার অভিভাবক আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগ এলাকায় ভাড়া থাকেন। গত শনিবার (২৯ ডিসেম্বর) শিশুটি তার দাদির সঙ্গে আশুলিয়া এলাকায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশেই খেলছিল শিশুটি। এসময় প্রতিবেশী বখাটে তাকে কৌশলে ঢেকে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে অভিভাবককে বিষয়টি জানায়। রাতেই শিশুটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢামেক হাসপাতাল পাঠানো হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন