যাত্রীবাহী বাসের চাপায় রিকশাচালকসহ ২ জন নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ১৩:৫৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৫:১০

বাস চাপা

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রিকশাচালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাণিয়াজুড়ি ক্যানাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহাবাংলা ট্রিবিউনের কাছে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ঘিওর উপজেলার শোলধরা এলাকার রশিদ মোল্লার ছেলে রিকশাচালক আইজুদ্দিন (৪০) এবং রিকশা যাত্রী সেলিম মিয়া (৩৮) শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, ‘দুপুরের দিকে ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুড়ি ক্যানাল এলাকায় একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশাচালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের