অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই বেকারিকে জরিমানা

সাভার প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৮





অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই বেকারিকে জরিমানা সাভারের আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অভিযোগে দুই বেকারিকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় একটি বেকারির দুই জনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারি পণ্য।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার বগাবাড়ি বাজার ও ইউনিক এলাকার দুটি বেকারিতে অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।

আটকরা হলেন- আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকার আল আমিন বেকারীর মালিক বিল্লাল হোসেনের ভাই আলাউদ্দিন (৩০) ও ম্যানেজার আনারুল (৩২)।
এ সময় র‌্যাব-৪ (সিপিসি-২) নবীনগর শাখার কমান্ডার মেজর শিবলী মোস্তফাসহ অন্যান্য র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বগাবাড়ি বাজারের আল আমিন বেকারি ও ইউনিক এলাকার মালিক ভরসা বেকারি নামে দুটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।’

তিনি আরও বলেন, ‘আজ গোপন সংবাদের ভিত্তিতে বেকারি দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আল আমিন বেকারিকে ৫ লাখ ও মালিক ভরসা বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারি পণ্য।’ তবে জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধ করতে না পারায় আল আমিন বেকারির দুই জনকে আটক করা হয় বলেও জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান