প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ২০:৫৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৫৩

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণেরচেষ্টার অভিযোগে মোর্শেদ (১৬) নামে এক কিশোরকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে সাইটালিয়ারচালা এলাকা থেকে তাকে আটক করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মোর্শেদ সাইটালিয়া গ্রামের মৃত মাঈন উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ছাত্র।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, সোমবার (১৩ জানুয়ারি) প্রতিবন্ধী কিশোরীকে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টা করে মোর্শেদ। পরে ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোর্শেদ পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা মোর্শেদকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম