মানিকগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৩:৩০আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৪:১১

মানিকগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ মানিকগঞ্জ জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম মাহমুদা বেগম (৪৫)। বুধবার (২২ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, মাহমুদা তার পরিবার নিয়ে তাদের পাঁচতলা ভবনের দোতলায় থাকেন। তাদের দাবি, সকাল পৌনে ১০টার দিকে আনুমানিক তিন জন ব্যক্তি বাড়ির ভেতর প্রবেশ করে। এ সময় তারা মাহমুদাকে নিজ ঘরের ভেতরে শ্বাসরোধে হত্যা করে। ঘটনা টের পেয়ে মেয়ে জ্যোতি (২০) মাকে বাঁচাতে গেলে তাকে আটকে রাখে এবং মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ঘটনাস্থলে যান। তিনি জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। কিন্তু কারণ এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান