কাভার্ডভ্যানের হেলপারকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ১৪:৩৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৪:৫১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের হেলপার সাগরকে (৩০) ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ সময় চালক আহত হন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
সাগর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছবিরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তবে আহত চালকের নাম জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে মালবাহী একটি কাভার্ডভ্যান শনিবার রাতে নরসিংদী যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় পুলিশ চেকপোস্ট পার হয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে থামিয়ে নিচে নামে চালক ও হেলপার।
এ সময় ছিনতাইকারীরা তাদের আটকে প্রথমে হেলপার সাগরকে কয়েকবার ছুরিকাঘাত করে। পরে চালককেও ছুরিকাঘাত করলে তাদের চিৎকারে এলাকাবাসী আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাগর মারা যায়। চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. শরীফ বলেন, সাগরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের