পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

সাভার প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৫:০৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৫:৫০

ধর্ষণ সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী পোশাক শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বসুন্ধরা টেক এলাকার বাবর আলীর পাঁচ তলা বাড়ির চতুর্থ তলায় ওই নারীকে আটকে রেখে নির্যাতন চালায় বখাটেরা।

এ ঘটনায় আসাদুল শেখ (৩২) নামে এক জনকে আটক করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, ওই নারী আশুলিয়ায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। প্রতিবেশী বাবর আলীর বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দিন তার কাছ থেকে দুই হাজার টাকা ধার নেয়। রবিবার দুপুরে ওই নারী সেই পাওনা টাকা চাইতে ম্যানেজারের রুমে যায়। এ সময় স্থানীয় আসাদুল ও তার আরও পাঁচ বন্ধু মিলে ওই নারীকে চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর পালাক্রমে তার ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। পরে গভীর রাতে ওই নারীকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয় বখাটেরা।

এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ আসাদুল শেখ নামে একজনকে আটক করে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে আটক করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম