রাতে এসএসসি পরীক্ষা দিলো ২৮ শিক্ষার্থী!

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

রাতে এসএসসি পরীক্ষা দিলো ২৮ শিক্ষার্থী! গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিষ্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৮ শিক্ষার্থী রাতে এসএসসি পরীক্ষা দিয়েছে। তারা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ঢাকা বোর্ডের অনুমতিতে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হয়।

শনিবার ছিল তাদের খ্রীষ্ট ধর্ম পরীক্ষা। তাদের ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। তাই পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দেয়। পরীক্ষার্থীদের মধ্যে ১৩ জন মেয়ে এবং ১৫ জন ছেলে ছিল। ২৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও একজন ছাত্রী অনুপস্থিত ছিলেন বলে জানায় কেন্দ্র সচিব।

তবে ঢাকা বোর্ডের নির্দেশে অন্যান্যদের সঙ্গে ওই ২৮ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হয়। এবছর ওই শিক্ষার্থীদের ১৫ ফেব্রুয়ারি ছাড়াও আগামী ২২ ফেব্রুয়ারির পরীক্ষাও রাতে নেওয়া হবে বলে জানান কেন্দ্র সচিব মিনতী বৈদ্য।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম