প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২০, ১৭:৩০আপডেট : ০১ মার্চ ২০২০, ২০:০৫

 

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫ গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুর জেলার ভাঙ্গার হাইওয়ে থানার ওসি আতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিমপুর দেওয়ানবাড়ীর মো. ফরিদ মিয়া(৩৫), নারায়ণগঞ্জ ফতুল্লার উত্তর কাশিপুরের মোহাম্মদ শাহিন আলম (৪২), চাঁদপুরের   আলম খোকন (৩৪), মাসুদ (৩৫) ও পিরোজপুরের ভান্ডাড়িয়ার আব্দুল মান্নান। 

তিনি জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত ও দুই জন আহত হন।

ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতিউর রহমান জানান, খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত দুই জনকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম