আবারও আন্দোলনে নেমেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। শুক্রবার (৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। গত ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ৫ মার্চ পর্যন্ত আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছিল।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর নুরুদ্দিন আহমেদ জানান, ‘ইতিহাস বিভাগ সংক্রান্ত জটিলতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) কর্তৃক গঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করার কথা থাকলেও কমিটি এখনও কাজ শুরু করেনি।’
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ইউজিসি এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেন। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাতেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী রয়েছে।







