নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০২০, ২০:৪০আপডেট : ১৩ মার্চ ২০২০, ২০:৪৬

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২ নারায়ণগঞ্জের রুপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে ও বিকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

পুলিশ জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন ফজলুল হক। শুক্রবার বিকালে তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে  ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। গাড়ি রুপগঞ্জের নলপাথর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুল হকের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়।

অপরদিকে সকালে রুপগঞ্জের ইছারমাথা এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানভীর (১৬) নিহত হন। শুক্রবার সকাল ১০টার দিকে দাউদপুর ইউনিয়নের বীরহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জামান মিয়ার ছেলে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম