গোপালগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে একজনকে ভর্তি

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৬:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৬:৫৭

গোপালগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে একজনকে ভর্তি জ্বর, কাশি ও গলাব্যথা নিয়ে এক ব্যক্তিকে (৩৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে জ্বর-কাশি ও গলাব্যথা নিয়ে ওই ব্যক্তি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত জেলার ১৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। তবে পাঠানো নমুনার রিপোর্ট এখনও তারা হাতে পাননি।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান জানিয়েছেন, ওই ব্যক্তির বাড়ির অন্য সদস্যদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। এদিকে গত ১৪ দিনে হোম কোয়ারেন্টিন শেষ করেছেন ৫৪ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনের সংখ্যা ১৮১।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম