ফিড মিল কর্মী করোনা আক্রান্ত, কারখানা লকডাউন

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৫:৩৯আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৫:৫৫

লকডাউন গাজীপুরের কাপাসিয়ায় পোল্ট্রি ফিড তৈরি কারখানায় কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  আক্রান্ত ওই কর্মী উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার ছোঁয়া অ্যাগ্রো ফিড লিমিটেডে কাজ করেন।

শুক্রবার (৬ এপ্রিল) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছালাম সরকার জানান, ছোঁয়া অ্যাগ্রো ফিড লিমিটেডের কর্মী গত সপ্তাহে ঠান্ডা, জ্বর, সর্দিতে ভুগছিলেন। বৃহস্পতিবার প্রচণ্ড মাথাব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর শুক্রবার দুপুরে জানা যায় তিনি করোনা পজেটিভ।

চিকিৎসক জানান, ভিয়েতনামের একদল পরিদর্শক ১৫ দিনের মতো ওই কারখানায় অবস্থান করেন। তারা ১১ মার্চ কারখানা থেকে বের হয়ে যান। কারখানাটিতে ১২৫ জনের মতো কর্মী রয়েছেন।এদের মধ্যে ১০০ জনের মতো কারখানার ভেতরে আবাসিক ব্যবস্থাপনায় থেকে কাজ করেন। ইতোমধ্যে কারখানাটি লকডাউন করা হয়েছে। ওই কারখানার আবাসিক ব্যবস্থাপনায় থাকা প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে। করোনা আক্রান্ত কর্মীকে ঢাকার কুর্মিটোলায় পাঠানোর প্রক্রিয়া চলছে। বুধবার পর্যন্ত ওই উপজেলায় ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তারা সবাই করোনা নেগেটিভ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম