বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ০৯:৪৬আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৯:৫০

সাভার বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকরা সিংগাইর-হেমায়েতপুর সড়ক অবরোধ করে রেখেছেন। রবিবার (১২ এপ্রিল) সকালে হেমায়েতপুর এলাকায় রাকিব ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

কারখানার একাধিক শ্রমিকরা জানায়, রাকিব ফ্যাশন লিমিটেডের মালিক জানুয়ারি থেকে শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করে আসছিলেন। মার্চে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ ওই দিন বেতন না দিয়ে ১৩ তারিখে বেতন পরিশোধের আশ্বাস দিয়ে কারখানাটি ছুটি ঘোষণা করেন।

কারখানার একাধিক শ্রমিকরা অফিস স্টাফদের সঙ্গে যোগাযোগ করে আগামীকাল সোমাবর (১৩ এপ্রিল) বেতন দেওয়া হবে না বলে জানতে পারে। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের (এসপি) সানা সামিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে যে কোনও অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী