লকডাউনের মধ্যে শ্বশুরবাড়িতে বেড়াতে আসায় জামাইয়ের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৫:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৫:১৯

জরিমানা

টাঙ্গাইলের বাসাইলে শ্বশুড়বাড়িতে বেড়াতে আসা এবং ঘোরাফেরা করায় জামাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বাসাইল পৌরসভার পশ্চিমপাড়ার তার শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ নির্দেশনা দেন।

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) ওই ব্যক্তি তার কর্মস্থল ঢাকা থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় যান। সেখান থেকে কর্মস্থল ঢাকা যান এবং আবার টাঙ্গাইলে আসেন। এজন্য স্থানীয়রা তাকে বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বলেন,  ‘ওই ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে জরিমানা ও তার শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম