পাশাপাশি কবরে দাফন করা হলো মা ও তিন সন্তানকে

গাজীপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৩:০১আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৩:৩৫

গাজীপুরে নিহত তিন শিশু ও তাদের মা গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত মা ও তার তিন সন্তানকে পাশাপাশি চারটি কবরে দাফন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ময়মনসিংহের গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার আব্দুল আউয়াল কলেজ রোডের (আবদার) প্রবাসী কাজল মিয়ার দোতলা বাড়ি থেকে বৃহস্পতিবার তার স্ত্রী স্মৃতি ফাতেমা (৪৫), বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাকপ্রতিবন্ধী ছেলে ফাদিলের (৮) লাশ উদ্ধার করে পুলিশ। কাজল-স্মৃতি দম্পতি লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব জানান, ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার লাশ গ্রামের বাড়ি পৌঁছেছে। রাতে তারাবিহ নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে লাশ দাফন করা হয়।
তিনি আরও জানান, করোনা পরিস্থিতির কারণে জানাজায় যেন ব্যাপক লোকসমাগম না হয় সেজন্য পরিবারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল। আমরা সেই মোতাবেকই দাফন প্রক্রিয়া সম্পন্ন করেছি।

গ্রামের বাড়িতে দাফনের জন্য রাখা লাশ
কাজলের ভাগ্নে মেহেদী হাসান জানান,  তার মামা কাজল মিয়া প্রায় দেড় যুগ আগে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকায় বাড়ি বানিয়ে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। চাকরি সূত্রে তিনি বর্তমানে মালয়েশিয়ায় আছে। এর আগে তিনি ইন্দোনেশিয়ায় প্রায় ১৬ বছর চাকরি করেছেন। সেখানে থাকাকালীন তার মামির সঙ্গে পরিচয় ও বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে তার মামা দেশে চলে আসেন। পরে মালয়েশিয়া যান।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম