সিঁড়িতেই মরে পড়ে রইলেন ব্যবসায়ী, মুখাগ্নি করতে আসেননি স্বজনরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ০৮:৫৭আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৮:৫৮

সিঁড়িতে পড়ে থাকা লাশ

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন খোকন সাহা নামে এক ব্যবসায়ী। হাসপাতালে নেওয়ার পথে বাড়ির সিঁড়িতেই মারা যান তিনি। মৃত্যুর পর মরদেহ ছুঁয়েও দেখেনি তার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। স্ত্রী কন্যাদের কান্না দেখেও কেউ এগিয়ে আসেনি।

খোকন সাহা কালীরবাজারে জেবিএল কনফেকশনারির মালিক। গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় তিনিসহ সাত বন্ধু মিলে সাততলা ভবন নির্মাণ করে ওই ভবনের ৪ তলাতে স্ত্রী ও ছোট দুই মেয়ে নিয়ে থাকতেন।
জানা গেছে, খোকনের শারীরিক অবস্থার অবনতি হলে আশপাশের ফ্ল্যাটে থাকা তার বন্ধুদের এবং আত্মীয়দের ডেকেছিলেন হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করতে। কিন্তু কেউ আসেননি। পরে স্ত্রী ও ছোট দুই মেয়েই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে সিঁড়ি দিয়ে নামানোর সময়ই তিনি মারা যান। এরপরও কেউ এগিয়ে আসেনি। পরে কাউন্সিলর খোরশেদকে খবর দেওয়া হয়।

রবিবার (২৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে খবর পেয়ে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার দলের লোকজন নিয়ে খোকন সাহার সৎকার করেন। স্বজনরা কেউ না আসায় তার মুখাগ্নি করেন কাউন্সিলর খোরশেদ নিজেই।
কাউন্সিলর খোরশেদ জানান, সকালের দিকে যখন তিনি করোনা পজেটিভ হোসনে আরা নামক এক নারীর দাফন করছিলেন তখন তার কাছে ফোন আসে খোকন সাহা নামের এক ব্যক্তি মারা গেছেন। কিন্তু তার আত্মীয়-স্বজন বিষয়টি জানালেও কেউ মরদেহের কাছে আসেনি। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই ভবনের তিন এবং চারতলার মাঝামাঝি সিঁড়িতে তিনি মরে পরে আছেন। পরে তার সৎকারের ব্যবস্থা করি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন