নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেপজার নিয়ন্ত্রণাধীন শিল্পাঞ্চল আদমজী ইপিজেডের দুই কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের একজন নার্স (২৪) এবং অন্যজন স্টোর কিপার (২৬)। বর্তমানে তারা দু’জনই আইসোলেশনে আছেন।
শনিবার (২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেডের জেনারেল ম্যানেজার আহসান জানান, এক সপ্তাহ আগে করোনা পজেটিভ বলে শনাক্ত হন ওই নার্স। তিনি বর্তমানে আদমজী ইপিজেডের মেডিক্যাল কর্নারে আইসোলেশনে আছেন। শুক্রবার (১ মে) স্টোর কিপার যুবকের করোনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ আসে। তাদের সংস্পর্শে থেকে অন্যরা যাতে আক্রান্ত হতে না পারে সেজন্য দু’জনকেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে দু’জনই সুস্থ আছেন। তাদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের যত ধরনের স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজন সব ব্যবস্থা করা হয়েছে। তাদের সঙ্গে নিয়মিত আমরা যোগাযোগ রাখছি।
তিনি আরও জানান, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেপজার অধীনস্থ আদমজী ইপিজেডে ৪৯টি কারখানা রয়েছে। এর মধ্যে শনিবারও ১৯টি কারখানা খোলা ছিল। কারখানাগুলোতে কাজ চলছে।






