প্রশাসনের লোকজন আসার খবর পেলেই টেনে দেওয়া হয় শাটার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২০, ১১:৫৯আপডেট : ০৯ মে ২০২০, ১১:৫৯

দোকানে ক্রেতাদের ভিড় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের অনন্যা বস্ত্র বিতান। দোকানের কাছে যেতেই কর্মচারীরা হাঁকডাক শুরু করলেন ঈদের নতুন কালেকশন এসেছে জানিয়ে। বিশেষ করে তরুণীদের জন্য রয়েছে বাহারি পোশাক। ছবি তোলার সময় দোকানি বললেন, ‘ছবি তুলে কী লাভ? কাস্টমারদের আনাগোনা বেশি তাই তারা কয়েকদিন ধরেই দোকান খোলা। প্রশাসনের লোকজন আসার আগেই জানতে পারি। এরপর শাটার বন্ধ করে দেওয়া হয়।’

দোকানে ক্রেতাদের ভিড় লকডাউনের মধ্যেই এভাবেই মানিকগঞ্জে ঈদের কেনাকাটা চলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ১০ মে থেকে দোকান খোলার কথা থাকলেও ৬ মে থেকেই মানিকগঞ্জ শহরের অনেক দোকান খোলা দেখা গেছে। সেসব দোকানে ক্রেতাদের ভিড়ও রয়েছে। আর কমবেশি একই চিত্র শহীদ রফিক সড়কের অধিকাংশ বিপণী বিতানের। প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে খোলা আছে লাইব্রেরি, মোবাইল, জুতা, কসমেটিকক্স, কোকারিজের দোকান।

ব্যবসা প্রতিষ্ঠান এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, কোনও দোকানপাট খোলা রাখার সুযোগ নেই। শহরে কয়েক দফায় অভিযান চালানো হয়েছে। তারপরও কেউ দোকান খুললে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হবে।

দোকানের শাটার অর্ধেক নামানো বিভিন্ন ক্লথ স্টোরের মালিক ঈদের কেনাকাটার আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে দোকানের নাম ও মোবাইল পোস্ট করেছেন। সব দোকান বন্ধের নির্দেশনা থাকলেও গত কয়েকদিন ধরে বিশেষ কায়দায় কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে।

দোকানের শাটার অর্ধেক নামানো সরেজমিনে শহীদ রফিক সড়ক ঘুরে দেখা গেছে, এ সড়কের উল্লেখযোগ্য সংখ্যক কাপড়, গার্মেন্টস, টেইলার্স, কসমেটিক্স, জুতা, মোবাইল ফোনের দোকান খোলা রয়েছে। তবে কিছু কিছু দোকানের শাটার ছিল অর্ধেক খোলা দেখা গেছে। ভেতরে রয়েছেন ক্রেতা। প্রশাসনের লোকজন আসলে ঝড়ের বেগে ক্রেতাদের দোকানের ভেতরে রেখেই শাটার বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রশাসনের লোকজন চলে গেলে আবার শাটার খুলে বেচাকেনা শুরু হয়। সাবধানী ও কৌশলী দোকানদাররা গাড়ির শব্দ পেলেই ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ লোক মনে করে ঝটপট দোকানের দরজা বন্ধ করে দেন। আবার বেশ কয়েকটি দোকানের ছবি তুলতেই কাস্টমারদের ভেতরে শাটার বন্ধ করতে দেখা গেছে।

দোকানের শাটার অর্ধেক নামানো, ভেতরে ক্রেতা

প্রসঙ্গত এ পর্যন্ত মানিকগঞ্জে ২২ জন কোরনায় আক্রান্ত হয়েছেন। এর চারজনই শহীদ রফিক সড়ক সংলগ্ন বাসিন্দা।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের