শিশু ধর্ষণচেষ্টায় যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ মে ২০২০, ১১:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫১

টাঙ্গাইলের গোপালপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল নামে এক বিবাহিত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২৭ মে) উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার চা বিক্রেতা হাবিবুর রহমান হবির ছেলে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে জুয়েল ওই শিশুকে দোকান থেকে সদাই কিনে দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় হাদিরা হাতেম আলী উচ্চবিদ্যালয়ের পেছনে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় জুয়েল। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে জুয়েলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন