র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 'মাদক ব্যবসায়ী' নিহত

গাজীপুর প্রতিনিধি
০১ জুন ২০২০, ১৪:৫৬আপডেট : ০১ জুন ২০২০, ১৫:৪১

বন্দুকযুদ্ধ গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নূরুল হক (২৫) নিহত হয়েছে। সোমবার (১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান এসব তথ্য জানান।

তিনি জানান, নিহত নূরুল হক কক্সবাজারের উখিয়া উপজেলার রাজপালন গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে এ পরিচয় পাওয়া গেছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গোপন খবরে জানতে পারি টেকনাফ থেকে একটি মাদকের চালান আসছে। সেই অনুযায়ী আমরা গাজীপুর সিটি করপোশেনের কোনাবাড়ী (তেতুইবাড়ী) এলাকায় যানবাহন তল্লাশি করি। মাদক বহনকারী ট্রাকটিকে সিগন্যাল দিলে সিগন্যাল না মেনে চলে যাওয়ার চেষ্টা করে। পরে ওই ট্রাকের পিছু নিলে ট্রাক থেকে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ট্রাক ফেলে একজন পালিয়ে যায় এবং একজন নিহত হয়। নিহত ব্যক্তি কক্সবাজারের মাদক ব্যবসায়ী নূরুল হক বলে নিশ্চিত হওয়া গেছে। গোলাগুলিতে র‌্যাবের একজন সদস্য আহত হয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম