শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৬ দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২০, ২৩:১৭আপডেট : ০১ জুন ২০২০, ২৩:২৩

শ্রমিকদের বিক্ষোভ নারায়ণগঞ্জ সদরের কায়েমপুরে অবস্থিত ফকির নিটওয়ারের শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ছয়টি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সোমবার (১ জুন) শহরের চাষাড়া শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ২ নম্বর রেলগেট প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন শ্রমিকরা।

নারায়ণগঞ্জ জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, 'ফকির নিটওয়্যার শ্রমিকদের মিথ্যা মামলা প্রত্যাহার, হামিদ ও টাইম সোয়েটারে শ্রমিক ছাঁটাই ও লে-অফ বাতিল, প্যারাডাইজ ক্যাবলসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, ওল্ড টাইন ও প্রাইম নিটওয়্যারের শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবিতে এই সমাবেশ।'

তিনি বলেন, ‘ফকির নিটওয়্যারস শ্রমিকদের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়নি। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের হয়রানি করতে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান