নারায়ণগঞ্জে করোনায় ১০০ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো সাড়ে চার হাজার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২০, ১১:৩৫আপডেট : ২১ জুন ২০২০, ১১:৪৪

নারায়ণগঞ্জে করোনায় ১০০ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো সাড়ে চার হাজার করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জে শনাক্তের সংখ্যা চার হাজার ৫৩০ জনে দাঁড়িয়েছে। এই জেলায় নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০ জনের এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮৬ জন। মাত্র ২১ হাজার ৬০৭ জনের নমুনা সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। জেলার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনও সর্বাধিক। তবে রূপগঞ্জ উপজেলায়ও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৫৬২ জন, সদর উপজেলায় এক হাজার ১৩০ জন, বন্দর উপজেলায় ১৪৬ জন, আড়াইহাজারে ৪৩৮ জন, সোনারগাঁয়ে ৩৯২ জন ও রূপগঞ্জে ৮৬২ জন। সিটি করপোরেশন এলাকায় করোনায় এই পর্যন্ত মারা গেছেন ৫৮ জন, সদর উপজেলায় ২১ জন, বন্দর উপজেলায় তিন জন, রূপগঞ্জ উপজেলায় দুই জন, সোনারগাঁয় উপজেলায় ১৩ জন ও আড়াইহাজার উপজেলায় তিন জন।

জেলায় সুস্থ হওয়া এক হাজার ৯৮৬ জনের মধ্যে সিটিতে ৯৩২ জন, সদর উপজেলায় ৪৭১ জন, বন্দর উপজেলায় ৩০ জন, রূপগঞ্জের ১৯২ জন, সোনারগাঁয়ে ১৭১ জন ও আড়াইহাজারের ১৯০ জন রয়েছেন। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম