নারায়ণগঞ্জে করোনায় চিকিৎসকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২০, ২১:৪০আপডেট : ২৪ জুন ২০২০, ২১:৪০

নারায়ণগঞ্জে করোনায় চিকিৎসকের মৃত্যু নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আলী আজগর (৬৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নগরীর ডিআইটি এলাকার একটি চেম্বারে রোগী দেখতেন। এই নিয়ে জেলায় করোনায় দুই জন ডাক্তার, একজন সিনিয়র স্টাফ নার্সসহ মোট ১০৮ জনের মৃত্যু হলো।

বুধবার (২৪ জুন) বিকালে জেলার করোনা তথ্য বিষয়ক মুখপাত্র ডা. মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা চার হাজার ৭৬৭ জন এবং মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭১ জন।

জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬১৭ জন, সদর উপজেলায় এক হাজার ১৩৩ জন, বন্দর উপজেলায় ১৬২ জন, আড়াইহাজারে ৪৬০ জন, সোনারগাঁয়ে ৪২৮ জন ও রূপগঞ্জে ৯৬৭ জন। সিটি এলাকায় করোনায় এই পর্যন্ত মারা গেছেন ৫৯ জন, সদরে ২২ জন, বন্দরে তিন জন, রূপগঞ্জে আট জন, সোনারগাঁয়ে ১৩ জন ও আড়াইহাজারে তিন জন।

ওয়েবসাইট থেকে আরও জানা যায়, এই জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭১ জন। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকার ৯৬৫ জন, সদর উপজেলার ৭৫৯ জন, বন্দর উপজেলায় ৬৬ জন, রূপগঞ্জের ১৯২ জন, সোনারগাঁয়ে ১৭৪ জন ও আড়াইহাজারের ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯০ জনের। এই পর্যন্ত এই জেলায় মোট ২২ হাজার ৯২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের