বাড়ি বানাতে টাকা না দেওয়ায় শাশুড়িকে গুলি, জামাতা আটক

গাজীপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ০৯:৫৩আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৯:৫৩

লোকমান হোসেন

বাড়ি নির্মাণের টাকা না দেওয়ায় শাশুড়িকে গুলি করেছে জামাতা লোকমান হোসেন (৩৬)। তবে লক্ষ্যভ্যষ্ট হওয়ায় গুলি তার গায়ে লাগেনি। গাজীপুর নগরীর ইসলামপুর হক মার্কেট এলাকায় শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লোকমান একই এলাকার রুস্তম আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ওই যুবককে আটক করেছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সহকারী কমিশনার (সদর জোন) এ কে এম আহসান হাবীব জানান, ইসলামপুর হক মার্কেট এলাকার দেলোয়ার হোসেনের কাছে তার জামাতা লোকমান বেশ কিছুদিন ধরে টাকা ও সম্পত্তির ভাগ দাবি করে আসছিল। সম্প্রতি লোকমান একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এজন্য তিনি শ্বশুরের কাছে টাকা দারি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে লোকমান ক্ষিপ্ত হয়। শুক্রবার সন্ধ্যায় সে শ্বশুর বাড়িতে গিয়ে টাকা দাবি করে হুমকি দেয়। এসময় টাকা না দেওয়ায় লোকমান শাশুড়িকে লক্ষ্য করে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে পুলিশ তিন রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি অবৈধ পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের