জমে ওঠেনি গোপালগঞ্জের কামারপাড়া

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০২০, ১৭:৩৯আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৭:৩৯

কামারশালা কোরবানির ঈদ সন্নিকটে। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতে ব্যবহৃত ছুরি, চাকু, চাপাতি তৈরিতে তাই এই সময় সরগরম থাকে কামারপল্লি। এসব যন্ত্র তৈরির প্রচুর অর্ডার থাকে কামারদের হতে। দম ফেলার ফুসরত থাকে না তাদের। কিন্তু, এ বছর এখনও কাজের চাপ পড়েনি তাদের। পশুর হাট না জমলে এ বছর কামারদের কাজও কমে যাবে বলে অনেক কামার আশঙ্কা প্রকাশ করছেন।

কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন তারা। অথচ এ বছর এই সময়ে তাদের হাতে কাজ নেই। এই সময়ের আয় দিয়ে তারা আরও কয়েক মাস সংসার খরচ চালান। এমতাবস্থায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।

জেলা সদরে কাজ করা কামার কানাই বিশ্বাস, অজিত বৈদ্য, দিলীপ কর্মকার জানান, করোনাকালীন এখনও তাদের কাছে কাজ আসেনি। যে কারণে তারা দুচিন্তায় রয়েছেন। তবে শেষ মুহূর্তে হয়তো ক্রেতা পাবেন এই আশায় দিন গুনছেন তারা। তাই অল্প অল্প করে কিছু মালামাল তারা তৈরি করে রাখছেন শেষ সময়ের জন্য। করোনার প্রভাবে এ বছর তাদের আয় রোজগারে ভাটা পড়েছে। আগামী দিনগুলো তাদের কীভাবে চলবে— এই দুশ্চিন্তায় দিন কাটছে কামারদের।

বলাই কামার জানান, এ বছর লোহা, কয়লা প্রভৃতির দাম আগের থেকে বেশি হওয়ায় তাদের উৎপাদিত মালামালের দামও বেশি হবে। তারা পশু জবাই করা ছুরি কেজি প্রতি ৫শ' টাকা, দা ৬শ' টাকা, চাপাতি ৪শ' টাকা, কুড়াল ৪শ' টাকা এবং বটি প্রতি কেজি ৫শ' টাকা দরে বিক্রি করছেন। 

/আইএ/
সম্পর্কিত
১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
সেই বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
ইন্টার্নশিপ না থিসিস, কোন পথটি আপনার ক্যারিয়ারের জন্য উপযুক্ত?
ইন্টার্নশিপ না থিসিস, কোন পথটি আপনার ক্যারিয়ারের জন্য উপযুক্ত?
উইচ্যাট কী, কেন এটি চীনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ? যা জানা জরুরি
উইচ্যাট কী, কেন এটি চীনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ? যা জানা জরুরি
খালের শহর ঘেন্টে ইতিহাস, শিল্প আর আধুনিক জীবনের ছোঁয়া
খালের শহর ঘেন্টে ইতিহাস, শিল্প আর আধুনিক জীবনের ছোঁয়া
ইরানি স্বাদের মাটন কিমা এবার ঘরেই
ইরানি স্বাদের মাটন কিমা এবার ঘরেই
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী