শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে করোনার পাশাপাশি সাধারণ রোগী

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২০, ২২:০৪আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২২:০৪

শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে করোনার পাশাপাশি সাধারণ রোগী গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার (৯ আগস্ট) থেকে করোনা রোগীর পাশাপাশি ফের সাধারণ (নন কোভিড) রোগীদের চিকিৎসা সেবা চালু হয়েছে। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত চিঠি হাসপাতালে এসে পৌঁছানোর পর সরকারি সিদ্ধান্তে নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা চালু করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, নন কোভিড রোগীদের সব ধরণের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ৫০০ শয্যার হাসপাতালটির পুরাতন ভবনে কোভিড রোগীদের চিকিসা সেবা দেওয়া হবে। রবিবার দুই জন কোভিড-১৯ রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার জন্য একটি পিসিআর ল্যাবও রয়েছে।

এদিকে, জেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতলে করোনা রোগীর সংখ্যা, চিকিৎসক ও জনবল এবং জেলার চিকিৎসা বঞ্চিত (নন কোভিড) সাধারণ রোগীদের দুর্দশার কথা তুলে ধরে সংশ্লিষ্ট দফতরে চিঠি প্রদান করেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ অধিশাখার উপ সচিব মো. রোকন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ হাসপাতালে করোনা রোগী এবং (নন কোভিড) সাধারণ রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান