৭ কোটি টাকার খাস জমি দখলমুক্ত করলো প্রশাসন

নরসিংদী প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ২২:১৫আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:১৫

দখলমুক্ত খাস জমি নরসিংদীতে ১৮৩ শতাংশ সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করেছে প্রশাসন। শনিবার (২২ আগস্ট) সদর উপজেলার পাইকারচর ও মহিষাশুড়া ইউনিয়নে ৭ কোটি টাকা মূল্যের এসব জমি দখলমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, পাইকারচর ইউনিয়ন ভূমি অফিসের পুরানচর মৌজায় ৯২ নং দাগে ২৫ শতাংশ সরকারি খাস জমি স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ভোগদখল করছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭৫ লাখ ১০ হাজার টাকা।

অপরদিকে মহিষাশুরা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বালুরসাইর মৌজায় ১২৯৯ দাগে ১০ শতক খাস জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা), আটপাইকা মৌজায় ৩৬১ দাগে ১৩৩ শতাংশ  'ক' তফসিল ভূক্ত জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৩২ লাখ টাকা) এবং আটপাইকা মৌজায় ৩৪১ নং দাগে ১৫ শতাংশ 'খ' তফসিল ভূক্ত জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা) এতদিন অবৈধ দখলে ছিল।

খাস জমি দখলমুক্ত করে পতাকা টানিয়ে দেয় প্রশাসন স্থানীয় প্রভাবশালীরা এসব খাস জমি অবৈধভাবে দখল করে পাওয়ারলুম, দোকান ও অনুমোদনহীন ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগদখল করছিল। খবর পেয়ে এসব সরকারি জমি দখলমুক্ত করণে অভিযান পরিচালনা করে প্রশাসন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য সদর উপজেলা ভূমি অফিসের অধীনে থাকা সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের তত্ত্বাবধানে অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে সকল খাস জমি অবৈধ দখলমুক্ত করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান