নকল কেমিক্যাল তৈরি করায় কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ২৩:২৫আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২৩:৫৯

অভিযুক্ত তোফাজ্জল হোসেন টাঙ্গাইলের মির্জাপুরে দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল কেমিক্যাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক তোফাজ্জল হোসেনকে (৬০) এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বংশাই রোডের ত্রিমোহন স্যালুঘাট এলাকায় গড়ে তোলা কারখানায় উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান চালায় টাঙ্গাইল র‌্যাব-১২-এর একটি দল।দণ্ডপ্রাপ্ত তোফাজ্জল হোসেন উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, কারখানাটির মালিক তোফাজ্জল হোসেন ‘মেসার্স শাহিনুর কেমিক্যাল কোম্পানি’ নাম দিয়ে দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি কোম্পানির ফিনাইল, টাইলস ক্লিনার, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, পুটিং, ডিটারজেন্ট পাউডার, পাইপ ক্লিনার, ব্লিচিং পাউডার, পারফিউম ফিনাইলসহ বিভিন্ন নকল কেমিক্যাল পণ্য তৈরি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কারখানার মালিক তোফাজ্জলকে আটক করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, নকল কেমিক্যাল তৈরির দায়ে কারখানাটি সিলগালা করা হয়েছে। কারখানার মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
ঢাবির সাম্প্রতিক ঘটনা তদন্তে ৩টি পৃথক কমিটি গঠন
ঢাবির সাম্প্রতিক ঘটনা তদন্তে ৩টি পৃথক কমিটি গঠন
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর