চার দিন ধরে ফেরি ঘাটে আটকে আছে ৪০০ ট্রাক

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ১৬:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৭:০৪

আটকে পড়া ট্রাকের সারি পদ্মা নদীতে তীব্র স্রোত আর ফেরি স্বল্পতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি যোগে যানবাহন পারাপারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। চার দিন আগে আসা অনেক পণ্যবাহী ট্রাক শনিবার (২৯ আগস্ট) দুপুর নাগাদও পার হতে পারেনি।

অগ্রাধিকার ভিত্তিতে দুরপাল্লার যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারাপার হলেও পণ্যবাহী ট্রাক পারাপারে ভোগান্তি বেড়েছে। ঘাট এলাকায় বাস ও ছোট গাড়ি আসার সঙ্গে সঙ্গে ফেরি পারের সুযোগ পেলেও আটকে থাকছে পণ্যবাহী বিভিন্ন ট্রাক। ফেরি কর্তৃপক্ষের হিসেব মতে পাটুরিয়া ফেরি ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। বুধবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চার দিন ধরে ঘাট এলাকায় এই ভোগান্তি চলছে। ফেরি পারাপারের অপেক্ষায় থাকা এসব যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, তীব্র স্রোতের কারণে ফেরির ট্রিপ কমে যাওয়ায় যানবাহন পারাপারে সময় বেশি লাগছে। এক্ষেত্রে যাত্রীবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। ঘাট এলাকায় বাস ও ছোট গাড়ির চাপ না থাকলেও প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী পরিবহনের চাপ কিছুটা কমলে ফাঁকে ফাঁকে আটকা পড়া ট্রাক পার করা হবে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ফেরি মেরামতের ভাসমান কারখানা মধুমতির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, নৌ-রুটে চলাচলরত ফেরিগুলো দীর্ঘ দিনের পুরনো। নদীতে স্রোতের কারণে ফেরির ট্রিপ অনেক কমে গেছে। এছাড়া যান্ত্রিক সমস্যার কারণে প্রায়ই ২-১টি ফেরি মেরামতের জন্য পাটুরিয়ার ভাসমান কারখানায় আসছে।

ফেরি সেক্টরের ওই দায়িত্বশীল কর্মকর্তা আরও জানান, পাটুরিয়া ঘাটের যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটের ৭ কিলোমিটার দূরে উথলী সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাকগুলো আটকে রাখা হচ্ছে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য