পরিবারের সঙ্গতি নেই, করোনার উপসর্গে মৃত ব্যক্তির শেষকৃত্য করলো পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ০৯:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৯:৩৭

সৎকার করছে পুলিশের কুইক রেসপন্স টিম করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্ধা এলাকার লক্ষণ সরকার (৩৫) নামের এক ব্যক্তির শেষকৃত্য করেছে পুলিশের কুইক রেসপন্স টিম। পুলিশ জানান, শেষকৃত্য করা মতো পরিবারের আর্থিক সঙ্গতি ছিল না। এলাকাবাসীও এগিয়ে না আসায় পুলিশ সুপার রিফাত রহমান শামীমের নির্দেশে কুইক রেসপন্স টিম এ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়।

সৎকার করছে পুলিশের কুইক রেসপন্স টিম হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, ২৬ আগস্ট তীব্র শ্বাসকষ্ট নিয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন লক্ষণ। রবিবার (৩০ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লক্ষণ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন তার মা। রাতেই মানিকগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রতন বাবু ও কাউন্সিলর সুভাষ সরকারের সহযোগিতায় শিবাবাড়ী মহাশ্মশানে সৎকারের ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, মানবিক বোধ থেকে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’