গার্মেন্টস কর্মীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ০৩:১১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৩:১১

আটক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মমতাজ বেগম (৩৮) নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাসাবো এলাকা থেকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

নিহত মমতাজ বেগম মুন্সীগঞ্জের লৌহজং থানার গাওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। তার স্বামীর নাম রঞ্জু। তিনি জামালপুরের মেলান্দহ থানার শরীফের ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, মমতাজ বেগম স্বামী রঞ্জুর সঙ্গে তারাব পৌরসভার মাসাব এলাকার মজিবুরের ভাড়া বাড়িতে কয়েক মাস ধরে বসবাস করে আসছিলেন। মমতাজ স্থানীয় একটি গার্মেন্টসে  চাকরি করতেন। তার স্বামী রিকশাচালক। সোমবার (৩১ আগস্ট) রাত আড়াইটার দিকে পাশের ঘরের আদুরী নামে এক নারী ঘরের জানালা দিয়ে মমতাজের হাত-পা বাধা গলাকাটা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি মাহমুদুল হাসান আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রঞ্জুকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম