মসজিদে বিস্ফোরণে দগ্ধ ফটোসাংবাদিক নাদিম আর নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:২০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪২

 



নিহত ফটোসাংবাদিক নাদিম আহমেদ নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে মারা গেছেন ফটোসাংবাদিক নাদিম আহমেদ (৪৫)। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নাদিমের ভাই হেলাল জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তল্লার ওই মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। নাদিমের বাড়ি খানপুর ব্যাংক কলোনি এলাকায় হলেও সে ওখানে গিয়েছিল একটি সংবাদ সংগ্রহ করতে। কাজের ফাঁকে বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়। বিস্ফোরণে গুরুতর দগ্ধ নাদিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন নাদিম। সর্বশেষ স্থানীয় ইউটিউবভিত্তিক টেলিভিশন ন্যান টিভিতে কর্মরত ছিলেন নাদিম।
রবিবার (৬ সেপ্টেম্বর) জোহরের নামাজের পরে খানপুর চিলড্রেন পার্কে নাদিম আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সহ-সভাপতি ইকবাল পারভেজ, মিজানুর রহমান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন। তাদের মধ্যে এ পর্যন্ত প্রায় ২৪ জন মারা গেছেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এর আগে জানিয়েছিলেন, দগ্ধদের মধ্যে বেশিরভাগেরই মেজর বার্ন। অনেকের বার্ন কম থাকলেও শ্বাসনালি পুড়ে গেছে। তাই কেউ আশঙ্কামুক্ত নয়। দগ্ধদের অনেককে আইসিইউতে পাঠানো হয়েছে। 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম