মসজিদে বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫২

অনুদানের চেক বিতরণ করা হচ্ছে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবারের স্বজনদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। নিহত ৩৪ জন এবং আহত ৪ জনসহ ৩৮ জনের পরিবারকে পাচঁ লাখ টাকা করে মোট ১ কোটি ৯০ লাখ টাকা অুনদান প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদা বারিক প্রমুখ।
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, করোনাকালীন দুর্যোগ এবং মহামারি বুঝিয়ে দিয়েছে আমাদের কোনও শক্তি বা ক্ষমতা নেই। কিন্তু তারপরও আমরা সংশোধন হচ্ছি না। এই দুর্যোগের সময়ও কিছু মানুষ অনিয়মকে নিয়মে পরিণত করেছে। শুধু তিতাস গ্যাস নয়, সারা দেশে অসাধু ব্যক্তিরা অনিয়মকে নিয়মে পরিণত করে ফায়দা হাসিল করছে। রাষ্ট্রের একার পক্ষে এই অনিয়ম রোধ করা সম্ভব নয়, যদি আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে না তুলি।
তিনি বলেন, এই করোনাকালেও চুরি হচ্ছে। ব্যবসা করা এক জিনিস আর ধান্ধা করা আরেক জিনিস।

শামীম ওসমান বলেন, মসজিদে বিস্ফোরণে যারা নিহত হয়েছে হাদিস কোরআন অনুযায়ী তারা শহীদের দরজা পেয়েছেন। আর আমরা যারা বেঁচে আছি তারা পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষায় আমরা পাস করবো তো? আমরা কি নিয়ে যাবো, সেই চিন্তা কি করছি?

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বলেন, ১৫ আগস্ট থেকে ভয়াবহ আরেকটি ঘটনা ঘটানোর জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা যদি সফল হয়ে যায় তবে বাংলাদেশের ভবিষৎ অন্ধকার হয়ে যাবে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে ১০০ বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে হারালে বা তার ক্ষতি হলে আগামী প্রজন্ম অন্ধকারে চলে যাবে।

শামীম ওসমান নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। এই জন্য তিনি আপনাদের অনুদান প্রদান করছেন। আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকবো।  
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় গ্যাসের লিকেজ থেকে মসজিদে জমাটবাধা গ্যাস থেকে বিদুৎ লাইন পরিবর্তন করার সময় স্পার্ক থেকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এই বিস্ফোরণ ঘটে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী