করোনায় নারায়ণগঞ্জে নির্বাচন কর্মকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৬

করোনা রোগীর দাফন (ফাইল ছবি: চাঁদপুর প্রতিনিধি) নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি ঢাকায় সরকারি কমর্চারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মো. সাইবুর গত ৭ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতালে গত তিন সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) এবং পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সপ্তাহখানেক লাইফ সাপোর্টে থাকার পর তিনি ইন্তেকাল করেন।

তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মো. সাইবুর ২০১৯ এর জুলাইয়ে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা হিসেবে কয়েক বছর কর্মরত ছিলেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি