পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ২ বৃদ্ধ গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ১৮:০৫আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৮:০৫

গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে দুই বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই বৃদ্ধকে গ্রেফতার করে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামের মৃত নাজির শেখের ছেলে জাফর শেখ (৬২) ও খুলনা জেলার ডুমুরিয়া গ্রামের মৃত এজাহার শেখের ছেলে লুৎফর শেখ (৬০)।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ বছরের ওই শিশুকে লুৎফর শেখ ও জাফর শেখ ফুসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি দৌঁড়ে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে। পরে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন