মুন্সীগঞ্জে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ২০:৩৮আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২০:৩৮

নিহতের মরদেহকে ঘিরে পুলিশ ও স্বজনেরা

মুন্সীগঞ্জের শ্রীনগরে আব্দুল আহাদ (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের উত্তর কামারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ছেলেটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। পরিবারের দাবি ছেলেটি পেটের ব্যথা সইতে না পেরে নিজের গলায় বটি দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আপাতত অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
নিহত আহাদ উত্তর কামারগাঁও গ্রামের মোফাজ্জল মৃধার পুত্র ও স্থানীয় আলহাজ কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম