শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ১৬:৩৫আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৬:৩৬

ধর্ষণ গাজীপুরের শ্রীপুরে ২য় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনার বিচার চাওয়ায় রবিবার (১ নভেম্বর) রাতে ভিকটিমের বাড়িতে হামলা চালিয়েছে অভিযুক্তের স্বজনেরা।

অভিযুক্ত (১৪) শ্রীপুরের পটকা গ্রামের মো. রবির ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

ভিকটিমের বাবা ও স্বজনেরা জানান, স্থানীয় পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ছাত্রী শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যায়। ওই সময় চকলেট খাওয়ানোর কথা বলে অভিযুক্ত কিশোর পাশের শালবনে নিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটি রবিবার সকালে প্রস্রাব করার সময় ব্যথায় কান্নাকাটি শুরু করে। পরে বাবা-মাকে ঘটনাটি খুলে বলে।

ঘটনাটি প্রতিবেশীদের জানিয়ে রবিবার রাতে শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে তার পরিবার। পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় অভিযুক্তের স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ওই রাতে ভিকটিমের বাড়িতে হামলা চালিয়ে টিনের প্রাচীর ও চালে কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। ভিকটিমকে শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন