অঘটন ঘটলেই সেটি ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ২৩:৩৫আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২৩:৩৭

অঘটন ঘটলেই সেটি ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে: আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সরকার দেশের ব্যাপক উন্নয়ন করলেও সেগুলোর প্রচার হচ্ছে না। অন্যদিকে কোথাও কোনও অঘটন ঘটলেই সেটি ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। সরকারের ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব যুবলীগকে নিতে হবে। সরকারের ভালো কাজের প্রচার করে অপপ্রচারের জবাব দিন।’

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির।

মেয়র আইভী আরও বলেন, ‘আমরা যেনও নিজেদেরকে কেক কাটার মধ্যে সীমাবদ্ধ না রাখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মকাণ্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আপনারা তা পালন করবেন। কারণ যুব মানেই তারণ্য, যুব মানেই উদ্যম, এই যুবারা সমাজ মানুষের মনে আশা জাগায়।’

বক্তব্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের নেতাদের নিয়ে কেক কাটেন তিনি। এর আগে দেওভোগের বঙ্গবন্ধু চত্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় মহানগর যুবলীগ। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম