ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে প্রাণ দিলো প্রেমিক যুগল

ফরিদপুর সংবাদদাতা
১৮ নভেম্বর ২০২০, ০৩:২১আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৮:০০

বাংলাদেশ রেলওয়ে ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সাড়ে ১২টায় পৌরসভার সোতাশী গ্রামের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তারা আত্মহত্যা করেন।

নিহতরা হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নায়েগড়বাড়ী গ্রামের গোলাম সাইফুল ইসলামের ছেলে মো. ফজলের রহমান (২০) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারনদিয়া গ্রামের আলী আকবর শেখের মেয়ে ফারজানা আক্তার মুক্তা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফজলের রহমান প্রেমের টানে লালমনিরহাট থেকে ছুটে আসেন প্রেমিকার কাছে। কিন্তু প্রেমের বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় এই প্রেমিক যুগল আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীর ধারণা। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ওহিদুজ্জামান খান সাইফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহ বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম