ফতুল্লায় পুলিশের ওপর হামলা, শটগান ছিনতাইয়ের চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ২২:৫৭আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:১৭





ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লার লালমিয়ারচরে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলকে মারধর করা হয়েছে। এ সময় তার সরকারি শটগান ছিনতাইয়ের চেষ্টা করেছে অভিযুক্তরা। 

গত রবিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ফতুল্লার লালমিয়ারচর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। পরে ফতুল্লা থানা পুলিশের ডিউটিরত ঈগল-২ অফিসার ফোর্স তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ফতুল্লা থানার সাব-ইন্সপেক্টর আ. বারেক হাওলাদার বাদী হয়ে দেলোয়ার (৩২), মাসুম (৪৫), সিরাজ মিয়া (৫৫), সুজনসহ আরও অজ্ঞাত ১২-১৩ জনকে আসামি করে ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায় মামলা করেছেন।

এ সময় একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি বক্তাবলীর চরবয়রাগাদী এলাকার মো. দেলোয়ার হোসেন (৩২)।
অভিযোগে উল্লেখ করা হয়, ফোর্স নিয়ে গত ২২ নভেম্বর ফতুল্লা মডেল থানায় একটি জিডির তদন্ত করতে গেলে আসামি দেলোয়ার ১২-১৩ জনকে নিয়ে পুলিশের কাজে বাধা দেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য সাইফুল ইসলামের ওপর হামলা চালায় এবং তার নামে ইস্যুকৃত সরকারি শটগান ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে দেলোয়ারকে আটক করা হলে সে পুলিশের ওপর চড়াও হয় এবং কাজে বাধা দেয়। 
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা হয়। এ সময় একজন পুলিশ সদস্য আহত হন। তবে মূল আসামিকে ধরতে সক্ষম হয়েছি।
এর আগে গত ১৪ নভেম্বর পরোয়ানা জারি হওয়া আসামিকে ধরতে গিয়ে জালকুড়ির কড়াইতলা এলাকায় ডাকাত আখ্যা দিয়ে পুলিশকে মারধর করা হয়। এ ঘটনায় এএসআই মো. নুরুজ্জামান বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান