‘করণিক ভুলে’ ভোটার তালিকায় জীবিত মানুষ মৃত!

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ০৯:২১আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৯:২১

ভোটার তালিকা, প্রতীকী ছবি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী কবির হোসেন। অথচ তার নাম নেই ভোটার তালিকায়। ‘মৃত’ দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম। এ ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন বলেন, ভোটার তালিকায় জীবিত মানুষকে মৃত লিপিবদ্ধ হওয়ার ঘটনাটি ‘করণিক ভুল’। 

শনিবার (২৮ নভেম্বর) সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা এবং কাউন্সিলর প্রার্থীর সঙ্গে কথা বলেন। এ সংক্রান্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানোও হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কবির হোসেন গত বুধবার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় ভোটার তালিকার একটি সিডি নেন। বৃহস্পতিবার রাতে ভোটার তালিকা প্রিন্ট করার পর দেখতে পান তালিকায় তার নাম নেই। শুক্রবার সকালে বিষয়টি নির্বাচন কার্যালয়ে অবহিত করেন তিনি।

গত বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এই কার্যক্রমের সঙ্গে জড়িত মাঠপর্যায়ে কোনও তথ্য সংগ্রহকারীর ভুলক্রমে তার (কবির) নাম তালিকায় অন্তর্ভুক্ত করেনি। ভুলবশত আফছার উদ্দিন নামের মৃত এক ব্যক্তির আইডির পরিবর্তে কবির হোসেনের আইডি নম্বর বাদ পড়েছে।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। শনিবার দুপুরে ঘটনা তদন্তে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেনসহ কার্যালয়ের লোকজন পৌলী এলাকায় যান।

তিনি বলেন, ভোটার তালিকায় জীবিত মানুষকে মৃত লিপিবদ্ধ হওয়ার ঘটনাটি ‘করণিক ভুল’। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনা তদন্তের ওই এলাকা যান। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এবং কবির হোসেনের সঙ্গে কথা বলেছেন। এ সংক্রান্ত প্রতিবেদন তিনি নির্বাচন কমিশন এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়েছেন। ভুল সংশোধনের সুযোগ রয়েছে। আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’