দৌলত‌‌দিয়া-পাটু‌রিয়া নৌ-রুটে ফে‌রি চলাচল শুরু

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি
০৭ ডিসেম্বর ২০২০, ১১:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১১:৫৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধের পর দে‌শের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌ-রু‌ট দি‌য়ে পুনরায় ফেরি চলাচল শুরু হ‌য়ে‌ছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় এ রু‌টে ফে‌রি চলাচল শুরু হয়। 

এ‌দি‌কে কিছু সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অ‌পেক্ষায় দৌলত‌দিয়া-খুলনা মহাসড়‌কে সি‌রিয়া‌লে আটকা প‌ড়ে‌ ক‌য়েকশ যানবাহন।

এর আগে রবিবার গভীর রাত থেকে পদ্মা নদী‌তে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে গে‌লে নৌ-দুর্ঘটনা এড়া‌তে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক (বা‌ণিজ্য) আবু আব্দুল্লাহ র‌নি জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। এখন দ্রুত সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের চাপ ক‌মে যা‌বে ব‌লেও তি‌নি জানান। এ রু‌টে বর্তমা‌নে ছোট বড় ১৫টি ফে‌রি চলাচল কর‌ছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম