কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপির মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ০৩:৫৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০৩:৫৭

জাহাঙ্গীর আলম গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলমের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাপাসিয়ার ভূবনেরচালা এলাকার নিজস্ব পোলট্রি খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পোলট্রি কারখানার শ্রমিক রামিম ও আলফাজ জানান, সকাল ৭টার দিকে তার মরদেহ গুদাম ঘরের আড়ার সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে সেখান থেকে উদ্ধার করে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মঞ্জুর হোসেন জানান, জাহাঙ্গীর আলম খামারের গুদাম ঘরে রাতযাপন করতেন। বুধবার ভোরে মসজিদে ফজরের নামাজও আদায় করেছেন। তার গলায় পেঁচানো মাফলারটি অপরিচিত। তাকে কেউ শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রেখেছে। তার সঙ্গে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের এক ব্যক্তির আর্থিক বিষয় নিয়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি। মামলা সংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে দাবি তার।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম