ফতুল্লায় ১০ বছরের শিশু ধর্ষণ, লেগুনাচালক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৬:৫৯আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৬:৫৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লেগুনাচালক রাকিবকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার ভূইগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। আহত শিশুটি বর্তমানে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেফতার রাকিব (২২) ফতুল্লার ভূইগড় এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরির্দশক জাকির হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে শিশুটি টয়লেটে যাওয়ার সময় প্রতিবেশী যুবক রাকিব তাকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে গেলে তাকে সেভাবে রেখেই পালিয়ে যায় রাকিব। রবিবার শিশুটির বাবা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মধ্যরাতে রাকিবকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান জানান, শিশুটিকে ধর্ষণের ফলে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন