ফরিদপুরে গৃহহীনদের বুঝিয়ে দেওয়া হলো ১৪৮০ ঘর

ফরিদপুর প্রতিনিধি 
২৩ জানুয়ারি ২০২১, ১৩:৫৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৩:৫৯

ফরিদপুরের ৯টি উপজেলার গৃহহীনদের জন্য নির্মাণ করা এক হাজার ৪৮০টি আধাপাকা ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে গৃহহীনদের মাঝে। শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গনভবনে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৬৬ হাজার ১৮৯টি ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসক অতুল সরকার সদর উপজেলার গৃহহীনের মাঝে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন।

একইসঙ্গে জেলার প্রতিটি উপজেলার গৃহহীনদের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ঘর পেয়ে অবেগ আপ্লুত হয়ে পড়েন গৃহহীন এসব মানুষেরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা, উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলাম সহ-সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ঘরের সুবিধাভোগীরা। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান