নরসিংদী ও মাধবদী পৌর নির্বাচনে তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নরসিংদী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ২১:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:০৪

চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দাখিল করা ১২ প্রার্থীর মধ্যে ৩ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ২ জন ও মাধবদী পৌরসভায় ১ জন। এছাড়া নরসিংদী পৌরসভায় একজনের প্রার্থিতা বাতিল হয়েছে।

মঙ্গলবার ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

নরসিংদী পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আশরাফ হোসেন সরকার ও রিপন সরকার এবং স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মোন্তাজ উদ্দিন ভুইয়ার মনোনয়ন বাতিল হয়েছে।

শেষ পর্যন্ত নরসিংদী পৌরসভায় মোট ৪ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু, বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর রশিদ, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এস এম কাইয়ুম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আসাদুল হক।

অপরদিকে মাধবদী পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। এখানে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ৪ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন, বিএনপি মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনির হোসেন শামিম।

এছাড়া দুই পৌরসভায় কাউন্সিলর পদে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ১ জন ও মাধবদীতে ৪ জন। 

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন জানান, আগামীকাল (২৭ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ হবে। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালটে ও মাধবদী পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি